দুই নেতাকে আদালতে হাজির না করার প্রতিবাদে
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জে ও নাটোরে আজ শিবিরের সকাল-সন্ধ্যা হরতাল
প্রকাশ : ২৬ জুন ২০১৩, ২২:৫৭
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার দুই নেতাকে গ্রেফতারের ৪৮ ঘণ্টা পরও আদালতে হাজির না করার প্রতিবাদে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে শিবির। গতকাল বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে রাবি শাখা শিবিরের সভাপতি আশরাফুল আলম ইমন এ তথ্য জানান।