চট্টগ্রামে টেন্ডারবাজি
মিরসরাইয়ে সাজু পালিত মৃত্যুতে শোকের মাতম
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ২৬ জুন ২০১৩, ২৩:০২
চট্টগ্রামের রেলওয়ের সিআরবি রেলভবন এলাকায় গত সোমবার দুপুরে টেন্ডারবাজিকে কেন্দ্র করে যুবলীগ-ছাত্রলীগ দুই পক্ষের গোলাগুলিতে নিহতদের একজন সাজু পালিত (২৫)। মিরসরাইয়ের পূর্ব হিঙ্গুলীতে তার গ্রামের বাড়িতে এখন শোকের মাতম। তার বাবার নাম কানু পালিত। তিন ভাই বোনের মধ্যে সাজু দ্বিতীয়। নিহতের বড় ভাই উত্পল পালিত ছোট ভাইয়ের খুনিদের অবিলম্বে শাস্তি দাবি করেন।
নিহত সাজু পালিতের চাচাতো ভাই লিটন পালিত বলেন, সাজু রাজনীতি করতো কিনা আমরা জানি না। ছেলেকে হারিয়ে তার মা চিনু পালিত প্রায় নির্বাক। তার গ্রামের বাড়ি পূর্ব হিঙ্গুলীতে কেবল বিলাপ চলছে। আত্মীয়-স্বজনরা বাড়িতে এসে ভিড় করছে। প্রতিবেশীরা এসে খোঁজখবর নিচ্ছে।