চট্টগ্রাম উন্নয়নে জাইকার সহায়তার আশ্বাস

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) চট্টগ্রাম মহানগরীর উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে আর্থিক ও কারিগরি সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেক’টি প্রকল্পের জন্য জাইকার সহযোগিতা চাওয়া হয়েছে তার অধিকাংশতেই তারা সহায়তা করতে আগ্রহী বলে জানা গেছে। জাইকার দুই কর্মকর্তা ইউয়ানু জুনমুস ও টামোরা কোইচি গতকাল বুধবার সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলমেরর সাথে সাক্ষাতকালে এ আগ্রহ ব্যক্ত করেন।