হারিয়ে ফেলেছি শুরু

না-তো পালিয়ে যাবার মতো নিরাপদ কোথায় গুটিয়ে গেলে মুক্তি নয় বিলি কেটে যায় অনটন কেমন যেন অমলিনা খেলা করো অতি সহজ ভেবে এতটাই ভুল হলো শাঁস পুড়ল বটে, ছাই হয়নি রোদে মেঘে বৃষ্টিতে প্রেম এসেছে বিষাক্ত ডানায় সুগন্ধি তত প্রেরণাহীন যতটাই উদ্বেগ আক্ষেপ সুভদ্রে জীবন পিছলে গেছে তবু ভাঙেনি সংকুল হয়তো গন্তব্য চেনোনি, পরিপাটি জানো পলাতক তাই কেমন নীরব ডিম-মৃত্তিকা একদিন লাল একদিন হলুদ একদিন যাবতীয় অন্যদিন ফুটফুটে প্রথম স্ফুট আলো নিষ্পাপ কুসুম ছানা সে রকম প্রকাশিত উতরোল বিন্দু পাতায় সমাসীন হলো এক জীবনের পুস্তক শাখাহীন শাখায় সংযুক্ত আলিম্পনে নানা প্রশাখা বহমান সকল বিস্তৃতি শ্বাসে-শ্বাসে মিলন শিকড়।