আষাঢ়ে কদম ফোটে
প্রকাশ : ২৭ জুন ২০১৩, ১৮:৫৭
বর্ষা নিয়ে আসে থাইকই, আফ্রিকান মাগুর...পদ্মার ইলিশ রুপালি ঝিলিক ছড়ায় গলদা ও বাগদা প্যাকেট হয় বাজারে বাজারে।
জম্পেশ ফ্যামিলি-আড্ডা নিয়ে আসে বর্ষা—আসে তাস, লুডু, কেরম...পুরোনো দিনের মুভি—আসে ভুনা-গোশ, খিঁচুড়ি...বর্ষা বাড়িয়ে দেয় মজার ঘুম—মুহুর্মুহু সংগমপ্রবণতা।
বর্ষা আসে—আসে বন্যা, ভূমিধস, লঞ্চডুবি—সারি সারি লাশ; স্বজনহারাদের মাতমদৃশ্যে অপূর্ব বর্ণাঢ্য হয় পত্রিকার ফার্স্ট পেইজ, ব্যাক পেইজ...টিভি চ্যানেলগুলো।
আষাঢ়ে কদম ফোটে তার চেয়ে বেশি ফোটে নদীভাঙনে বসতভিটাহারা কদম আলীদের সচিত্র প্রতিবেদনগুলো।