মেডিক্যাল টেকনোলজিস্টদের সরকারি চাকরিতে নিয়োগের দাবি

ইত্তেফাক রিপোর্ট

সরকারি চাকরিতে নিয়োগসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বেকার এন্ড প্রাইভেট সার্ভিসেস মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন। গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে তারা এ দাবি জানান।

৫ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে, মেডিক্যাল টেকনোলজিস্টদেরকে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া ও নতুন পদ সৃষ্টি করা, সুপ্রিমকোর্টের আদেশ অনুযায়ী, আন্তঃমন্ত্রণালয় কমিটির সিদ্ধান্তে ওয়ান আমব্রেলা কনসেপ্ট বাস্তবায়ন করা, ডিপ্লোমা মেডিক্যাল এডুকেশন বোর্ড গঠন করা, স্বাস্থ্য অধিদপ্তরের অসঙ্গতিপূর্ণ নিয়োগবিধি সংশোধন করা এবং মেডিক্যাল টেকনোলজিস্টদেরকে ১০ম গ্রেডে উন্নীত করা ও কোর্সকে চার বছরে পুনর্বহাল করতে হবে। এসব দাবি বাস্তবায়নে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন মো. সিরাজুল ইসলাম, শেখ সাদী, রিপন সরকার পল্লব, শাকিল উদ্দিন, আব্দুল জলিল, আওয়াফ সিদ্দিক, মোস্তাফিজুর রহমান প্রমুখ।