এবার রণবীর সিংয়ের সঙ্গে মাধুরী

সম্প্রতি রণবীর কাপুরের সঙ্গে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে ‘ঘাগড়া’ শিরোনামের গানে দীর্ঘদিন পর পারফর্ম করেন মাধুরী দিক্ষীত। এবার বোধহয় বলিউডে আবার নিয়মিত হবেন তিনি। কেননা সঞ্জয়লীলা বানসালীর ‘রামলীলা’ ছবিতে একটি আইটেম গানে পারফর্ম করবেন তিনি। এবারের গানে তার সহশিল্পী থাকবেন রণবীর সিং। উল্লেখ্য, মাধুরী দিক্ষীত ২০০২ সালে সঞ্জয়লীলা বানসালীর ‘দেবদাস’ ছবিতে চন্দ্রমুখী চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর বানসালীর সঙ্গে আর কোনো ছবিতে কাজ করা হয়নি মাধুরী দিক্ষীতের।