জোকস

 এলাকায় নতুন একটা দোকান করেছে মালেক। কেবল দুটো জিনিসই বিক্রি হয় সেখানে ঢোল আর বন্দুক। একদিন তার বন্ধু বেড়াতে এসে খুব অবাক হয়। বলে, কিরে মালেক, কেমন অদ্ভুত দোকান খুলে বসে আছিস, আর কিছু নেই, শুধু ঢোল আর বন্দুক? মালেক জবাব দেয়, তা-ই তো বেচে কূল করতে পারি না। একজন একটা ঢোল কিনে নিয়ে গেলেই হলো, পরদিন তার বউ আসে বন্দুক কিনতে।  ইন্টারভিউ বোর্ডে বড়কর্তা এক কপিরাইটারের কাছে সংক্ষেপে একটি রূপকথার গল্প শুনতে চাইলেন। উত্তরে চাকরিপ্রার্থী বললেন— বহু বহু বছর আগের কথা। এক দেশে ছিল এক ছেলে আর এক মেয়ে। একদিন ছেলেটি মেয়েটিকে জিজ্ঞাসা করল, ‘তুমি কি আমাকে বিয়ে করবে?’ মেয়েটি উত্তর দিল, ‘না।’ অতঃপর ছেলেটি সুখে-শান্তিতে বসবাস করতে লাগল!’  ম্যাজিস্ট্রেট :গতবারেও তোমাকে বলেছিলাম আমি চাই না তুমি পুনরায় এখানে আস। পকেটমার :স্যার, ঠিক এই কথাই আমিও পুলিশকে বলেছিলাম, বিশ্বাস করল না।  এক মার্কিন ও এক ভারতীয়র মধ্যে বিয়ে নিয়ে কথা হচ্ছে— মার্কিন :জানো, আমাদের দেশে বিয়ে ই-মেইলে হয়। ভারতীয় :বাহ্, খুব ভালো তো। কিন্তু আমাদের দেশে বিয়েটা শুধু ফিমেলের (নারী) সঙ্গেই হয়।