রায়পুরায় ভাঙনের আশংকায় ৫শ’ বছরের কবরস্থান
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা
প্রকাশ : ২৭ জুন ২০১৩, ২০:৩৭
মেঘনা গর্ভে বিলীনের পথে রায়পুরার শ্রীনগর ইউনিয়নের ফকিরারচর মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসাসহ প্রায় ৫শ’ বছরের পুরানো কবরস্থান।
জানা যায়, মেঘনার তীরবর্তী ফকিরারচর গ্রামের পুরানো কবরস্থান সংলগ্ন মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা। ১৯৯৮ এবং ২০০৪ সালে বন্যায় এ কবরস্থানটি তলিয়ে না যাওয়ায় দূর-দূরান্তের লোকজন তাদের আত্মীয়-স্বজনদের লাশ এখানে কবর দিয়ে থাকে। কিন্তু বিগত কয়েক বছরে মেঘনার ভাঙ্গনে এর অংশিক বিলীন হয়ে যাওযায় কবরস্থান ও মাদ্রাসা হুমকির মুখে পড়েছে। তাই এটি রক্ষার জন্য এলাকাবাসী গত বর্ষায় স্বেচ্ছাশ্রমে ক্ষণস্থায়ী বাঁধ তৈরি করে। কিন্তু আসন্ন বর্ষায় ওই বাঁধ ধসে মাদ্রাসা ও কবরস্থান বিলীনের আশংকা দেখা দিয়েছে। মাদ্রাসার সভাপতি মোঃ সিরাজুল ইসলাম জানান, সরকারি বা বেসরকারি উদ্যোগে স্থায়ী বাঁধ নির্মাণ হলে ৫শ’ বছরের ঐতিহ্যবাহী কবরস্থান ও মাদ্রাসা রক্ষা করা সম্ভব।