নন্দীগ্রামে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল রাজিয়া
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ : ২৭ জুন ২০১৩, ২০:৪১
নন্দীগ্রামে বাল্য বিয়ের কবল থেকে রক্ষা পেল ১১ বছরের কিশোরী রাজিয়া। জানা যায়, নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর (বটবৃক্ষ) গ্রামের ফরিদ উদ্দিনের মেয়ে রাজিয়া খাতুনকে একই গ্রামের হাফিজুর রহমানের ছেলে পলাশ আহম্মেদ (১৮) এর সাথে বিয়ে দেয়ার প্রস্তুতি গ্রহণ করে। বিষয়টি জানতে পেরে ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান শামছুর রহমান সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় গত ২৫ জুন উভয় পরিবারকে বাল্য বিয়ের কুফল সম্পর্কে ধারণা দিয়ে তাদের বিয়েটি বন্ধ করে দেন।