শরিকদের শান্ত করতে সোমবার ২০ দলের বৈঠক ডেকেছে বিএনপি, পার্থ যাবে না

ইত্তেফাক রিপোর্ট

শকিরদের ক্ষোভ প্রশমনে আগামী ১৩ মে সোমবার বিকাল ৪টায় ২০ দলীয় জোটের বৈঠক ডাকা হয়েছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হবে। এই বৈঠকে ২০ দলীয় জোট থেকে সম্প্রতি বেরিয়ে যাওয়া বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকেও আমন্ত্রণ জানানা হয়েছে। পার্থ বলেন, ২০ দলীয় জোটের বৈঠকে আমাকে আমন্ত্রণ জানিয়ে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয় থেকে ফোন দেওয়া হয়েছে। তবে আমি ওই বৈঠকে যাব না।

উল্লেখ্য, বিএনপির নির্বাচিত ৫ এমপির শপথকে কেন্দ্র করে ২০ দলীয় জোট থেকে ব্যারিস্টার পার্থের বেরিয়ে যাওয়া ও অন্যান্য শরীক দলের নেতিবাচক প্রতিক্রিয়ার মধ্যে জোটের এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।