ওয়ার্ল্ড ব্রিজ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সিনিয়র টিম

১৭তম এশিয়া ও মধ্যপ্রাচ্যের ব্রিজ ফেডারেশন প্রতিযোগিতায় বাংলাদেশের সিনিয়র ব্রিজ টিম দ্বিতীয় হয়েছে। ইতিহাসে এ প্রথম বারমুডা বোল নামে খ্যাত ওয়ার্ল্ড ব্রিজ চ্যাম্পিয়নশিপ খেলার যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ। ১৭তম বিএফএএমই প্রতিযোগিতা ভারতের আহমেদাবাদে গত ৪-১১ জুন অনুষ্টিত হয়। প্রতিযোগিতায় সিনিয়র টিমে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং শ্রীলঙকা অংশগ্রহণ করে। এখান থেকে ভারত ও বাংলাদেশ বারমুডা বোলে খেলার যোগ্যতা অর্জন করলো। সিনিয়র ব্রিজ টিমে বাংলাদেশ দলের পক্ষে অংশগ্রহণ করেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম আজিজুল হক, খন্দকার মাজহারুল হক, এ কে ফিরোজ আহমেদ এবং এ টিম এম মোয়াজ্জেম হোসেন।-প্রেস বিজ্ঞপ্তি