বিএসজেএ ফুটবল শনিবার শুরু
প্রকাশ : ২৭ জুন ২০১৩, ২১:৩৭
স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশনের (বিএসজেএ) আয়োজিত কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট শনিবার শুরু হবে। বাফুফের আর্টিফিসিয়াল টার্ফে খেলা হবে। ২৪টি মিডিয়া হাউজ অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে। টুর্নামেন্ট উপলক্ষে গতকাল বিএসজেএ কার্যালয়ে সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট সম্পর্কে বিভিন্ন তথ্য জানান সংগঠনের সভাপতি এটিএম সাইদুজ্জামান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান শামীম, টুর্নামেন্ট কমিটি আহবায়ক রায়হান-আল-মুঘনি ও স্কয়ার টয়লেট্রিজের হেড অব মার্কেটিং মালিক মোহাম্মদ সাঈদ। চ্যানেল আই, জনকণ্ঠ, নিউ নেশন, ডেইলী স্টার, আরটিভি, মাছরাঙা টিভি, আ: বাংলাদেশ, এস এ টিভি, বণিক বার্তা, বাংলাভিশন, সমকাল, নয়া দিগন্ত, বৈশাখী টিভি, ইন্ডিপেনডেন্ট রেডিও টুডে, চ্যানেল ২৪, সংগ্রাম, গাজী টিভি, মানব কণ্ঠ, ঢাকা ট্রিবিউন, মানবজমিন, এটিএন নিউজ, চ্যানেল ৭১ এবং বাসস। প্রেঃ বিঃ।