চেয়ারম্যান জিয়াউল মহাসচিব সেলিম
প্রকাশ : ২৭ জুন ২০১৩, ২২:১৫
জাতীয় প্রেসক্লাব হল রুমে সম্প্রতি বেতাগী ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউল কবির দুলু। অতিথি ছিলেন বিচারপতি নিজামুল হক নাসিম ও বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। সভায় বেতাগী ফাউন্ডেশনের নির্বাহী পরিষদ (২০১৩-২০১৬) এর ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে চেয়ারম্যান পদে জিয়াউল কবির দুলু, মহাসচিব মো. সেলিম মিয়া, কোষাধ্যক্ষ আহমেদুল কবির জাকির নির্বাচিত হয়েছেন। সভায় প্রধান উপদেষ্টা হিসাবে বিচারপতি নিজামুল হক নাসিম ও প্রধান পৃষ্ঠপোষক ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে নির্বাচিত করা কয়।—প্রেস বিজ্ঞপ্তি