নরসিংদীতে মাদক
বিরোধী শোভাযাত্রা
প্রকাশ : ২৭ জুন ২০১৩, ২২:১৬
‘নেশা নয়, স্বাস্থ্যই হোক জীবনের নতুন প্রত্যাশা’ এই প্রতিপাদ্য নিয়ে বুধবার নরসিংদী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের সহযোগিতায় নরসিংদীতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি নরসিংদীর জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের নতুন শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. ওবায়দুল আজম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একেএম ড. অলিউল্যা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভেনিসা রড্রিক্স, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নরসিংদী সার্কেল পরিদর্শক মেহেদী হাসান, সহকারী পরিদর্শক মো. নূরউদ্দিন প্রমুখ। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।