দিল্লিতে চলন্ত গাড়িতে দুইজনকে ধর্ষণ
প্রকাশ : ২৭ জুন ২০১৩, ২২:৫২
ভারতের রাজধানী দিল্লির কাছে গুরগাঁও উপশহরে চলন্ত গাড়িতে দুই নারী ধর্ষণের শিকার কয়েছে। পুলিশ জানায়, গত বুধবার রাতে দুই নারী একটি পানশালার বাইরে ছিল। এ সময় তাদের লিফট দেয়ার প্রস্তাব দেয় কয়েকজন। তারা গাড়িতে উঠার পর কিছু দূর গিয়ে ড্রাইভার গাড়িতে আরো দুইজন পুরুষ লোককে উঠায়। এরপর চলন্ত গাড়িতে তারা দুই নারীকে ধর্ষণ করে। দুই ঘণ্টা পর তারা গাড়ি থেকে নেমে পুলিশকে খবর দেয়। এ ঘটনায় প্রধান সন্দেহভাজনসহ চারজনকে পুলিশ আটক করেছে। ড্রাইভার পলাতক রয়েছে। গত বছরের ডিসেম্বরে দিল্লিতে ২৩ বছরের এক ছাত্রী চলন্ত গাড়িতে ধর্ষণের শিকার হলে নারীর নিরাপত্তা ও বিচারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ হয়। ঐ মেডিক্যাল ছাত্রী সিঙ্গাপুরে চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। খবর এনডিটিভির।