সিলেটে দুই সহোদর হত্যা মামলার রায়ে ৮ জনের যাবজ্জীবন
প্রকাশ : ২৭ জুন ২০১৩, ২২:৫৪
সিলেটে দুই সহোদরের হত্যা মামলার রায়ে ৮ জনের যাবজ্জীবন ও আরও ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিলেটের জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্তরা হচ্ছেন, কোমপানীগঞ্জের ইছাকলস গ্রামের সোনা মিয়া, লাল মিয়া, হিরা মিয়া, মিনরু মিয়া, আবদুস সোবহান, আবদুল্লাহ, আবদুস শহিদ ও আবুল কায়সার। এ ছাড়া ১০ বছরের জন্য দুইজনের এবং দুই মাস করে আরও দুইজনের কারাদণ্ড হয়েছে। মামলার অপর চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মামলা চলাকালে দুই আসামি মারা যান।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৮ সালের কোমপানীগঞ্জ উপজেলা পার্শ্ববর্তী ছাতকের বৌলা গ্রামের আমকুড়ি বিলে বোরো চাষাবাদকালে প্রতিপক্ষরা সশস্ত্র হামলা চালায়।
কোমপানীগঞ্জ থানার উপ-পরিদর্শক মামলার তদন্ত করে ২০০৮ সালের আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।