কানাডায় বাঙালিদের পাঠাগার উদ্বোধন
প্রকাশ : ২৭ জুন ২০১৩, ২৩:০২
বাংলাদেশের বিশিষ্ট কবি মহাদেব সাহা, ক্যালগেরীর বাংলাদেশ এ্যাসোসিয়েশনে ‘বাংলা লাইব্রেরি’ উদ্বোধন করেন। এটাই সম্ভবত কানাডা বাঙ্গালি অধিবাসীদের প্রথম পাঠাগার। প্রবাসীরা পাঠাগারের জন্য অনেক বই দান করেন।
কবি বলেন, ‘সুদূর প্রবাস জীবনে বাঙালিরা তাদের সংস্কৃতিকে ধরে রেখেছেন এবং নতুন প্রজন্মের সাথে এর পরিচয় করিয়ে দিচ্ছেন, এটা আক্ষরিক অর্থে একটি মহত্ কাজ’। মানুষের প্রতিভার বিকাশ তার নিজস্ব সংস্কৃতির মাধ্যমেই। তিনি বলেন, ‘একটি পাঠাগার একটি জাতির সভ্যতার মাপকাঠি’। এই অনুষ্ঠানে কবি মহাদেব সাহাকে নিয়ে বায়াজিদ গালিবের লেখা সূচনা বক্তব্য পাঠ করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজনিন নেওয়াজ। কবি ও কবিতা নিয়ে আলচনামূলক বক্তব্য রাখেন সাইফুল ইসলাম রিপন। বক্তব্য রাখেন আবদুল্লাহ রফিক, আলম খন্দকার, মো. সামস প্রমুখ। কবির প্রতিকৃতি অঙ্কন করেন কানাডার প্রখ্যাত চিত্র শিল্পী জেরিন তাজ শিল্পী।-প্রেস বিজ্ঞপ্তি