ইসলামপন্থিদের উপহাস বন্ধ করুন

দেশের শীর্ষ উলামায়ে কেরাম এক যুক্ত বিবৃতিতে বলেন:সরকার ও সরকারের মন্ত্রী-এমপিগণ জঘন্য মিথ্যাচার ও ইসলাম-উলামা বিরোধী ন্যক্কারজনক বক্তব্য দিয়ে চরম সীমালংঘন ও ঔদ্ধত্য দেখাচ্ছেন। মহান সংসদে শেখ সেলিম এবং ইতিপূর্বে স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন: ৫ মে কোন হেফাজতের কর্মী মরে নাই তারা গায়ে রং মেখে শুয়ে ছিলেন। এর মাধ্যমে আলেম হাফেজদের রক্তের সাথে যে চরম উপহাস ও তামাশা করা হয়েছে তার প্রতিবাদের ভাষা নেই। ১৫ জুন চার সিটি নির্বাচনে ৫ মে শাপলা চত্বরে নির্মম নৃশংস গণহত্যার শিকার হেফাজতী আলেম-হাফেজদের রক্তের নীরব প্রতিবাদ করেছেন এদেশের সর্বস্তরের তৌহিদী জনতা। এখনো যদি সরকার তওবা করে ইসলাম নির্মূল নীতি পরিহার না করে এবং উলামায়ে কেরামের রক্তের সাথে উপহাস বন্ধ না করে তাহলে গাজীপুর সিটি নির্বাচনসহ ভবিষ্যতে সকল নির্বাচনে উক্ত ইসলাম বিদ্বেষী চক্রকে শান্তিকামী তৌহিদী জনতা প্রত্যাখ্যান করবে। বিবৃতিতে স্বাক্ষর করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও ঐতিহ্যবাহী হাটহাজারী মাদরাসার পরিচালক আল্ল¬ামা আহমদ শফী, শীর্ষ আলেমেদ্বীন রাবেতা আলম আল ইসলামীর স্থায়ী সদস্য ও সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা মুহিউদ্দীন খান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান আমীরে শরীয়ত ও ইসলামী দলসমূহের আহ্বায়ক মাওলানা শাহ আহমদুল্ল¬াহ আশরাফ, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি শাইখ মাওলানা আবদুল মোমিন, দারুল মাআরিফের মহাপরিচালক মাওলানা সুলতান যউক নদভী, ভারপ্রাপ্ত মহাপরিচালক পটিয়া মাদরাসা ও সম্পাদক, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস মাওলানা আব্দুল হালিম বুখারী, মাওলানা মোহাম্মাদ ইসহাক, হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর আল্ল¬ামা মুহিবুল্ল¬াহ বাবুনগরী, মাওলানা আবদুর রহমান চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলাম নির্বাহী সভাপতি মাওলানা মোস্তফা আযাদ, ইসলামী ঐক্যজোটের আমীর মাওলানা আব্দুল লতিফ নেজামী, মাদরাসা শিক্ষক পরিষদের মহাসচিব অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন, ইসলামী দলসমূহের সদস্য সচিব ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফরুল্ল¬াহ খান, সম্মিলিত উলামা মাশায়েখ যুগ্ম-মহাসচিব ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, ফরায়েজী আন্দোলনের আমীর মাওলানা আবদুল্ল¬াহ মোহাম্মাদ হাসান, হক্কানী পীর মাশায়েখ পরিষদের সভাপতি শাহতলীর পীর মাওলানা আবুল বশর, মুফতি ইজহারুল ইসলাম, তাহরিকে খতমে নুবয়তের চেয়ারম্যান ড. মাওলানা সৈয়দ এনায়েত উল্ল¬াহ আব্বাসী পীর সাহেব জৈনপুরী, শর্ষিনার পীর মাওলানা শাহ আরিফ বিল্ল¬াহ সিদ্দিকী, মীরেরসরাইর পীর সাহেব মাওলানা আ. মোমেন নাছেরী, টেকেরহাটের পীর সাহেব মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী প্রমুখ।