আজকের রাশিফল
প্রকাশ : ২৮ জুন ২০১৩, ১৭:৫৭
২৯ জুন, ২০১৩ খ্রিস্টাব্দ, শনিবার
আজ ১৫ আষাঢ়, ১৪২০ বঙ্গাব্দ এবং ১৯ শাবান, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫.২৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬.৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:২। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র। আপনার শুভসংখ্যা: ২। শুভবার: সোমবার। শুভ রত্ন: মুক্তা ও চন্দ্রকান্তমণি।
প্রকৃতিগতভাবে আপনি:অস্থির ও বৈচিত্র্যপ্রিয়। ধৈর্যের অভাব আছে আপনার। আপনার আগ্রহ ও প্রতিভা বহুমুখী। আপনার কল্পনা, ইনটুইশন ও স্মরণশক্তি প্রখর। আপনার মন একদিকে বহির্মুখী আগ্রহ ও তত্পরতায় ব্যস্ত। অন্যদিকে তা আবার ভালোবাসে নিজের গৃহ পরিবার পরিজনকে। এই পরস্পর বিরোধী প্রবণতা আপনার লক্ষণীয় বৈশিষ্ট্য। নিয়ম-শৃংখলার ও অভাব আছে আপনার মধ্যে। আপনাকে নিয়মানুবর্তী ও একক লক্ষ্যাভিসারী হতে হবে ।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:আশুতোষ মুখোপাধ্যায়, বুদ্ধদেব গুহ, ঐতিহাসিক জেমস হারভে রবিনসন, জ্যোতির্বিদ জর্জ এলরি হেইল।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল\ কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কোন সাফল্য আনন্দায়ক হতে পারে। প্রাাপ্তি যোগ আছে। শরীর খুব একটা ভালো যাবে না। খাওয়া-দাওয়া সতর্ক থাকার চেষ্টা করুন। প্রাতিষ্ঠানিক ব্যাপারে পত্র যোগাযোগ শুভ।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে\ হাতের কাজ শেষ করার চেষ্টা করুন। আর্থিকদিক মোটামুটি ভালো যাবে। কোন সূত্র থেকে অর্থাগম হতে পারে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। গোপন কথা গোপন রাখার চেষ্টা করুন। অন্যথায় কোন রকমে বিপদের আশঙ্কা আছে ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ আর্থিকদিক খুব একটা ভালো যাবে না। চিন্তা-ভাবনা করে খরচ করুন। আপনজনদের আচরণে মনে কষ্ট পাবেন। কোন অসমাপ্ত কাজ শেষ করে মানসিক তৃপ্তিবোধ করবেন। প্রবাস আনন্দায়ক হতে পারে। যোগাযোগ শুভ।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ আর্থিকদিক ভালো যাবে। পারিবারিক পরিবেশ খুব একটা ভালো নাও থাকতে পারে। অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। কোন সন্তানের ব্যাপারে উদ্যোগ দেখা দিতে পারে। রোমান্টিক বিষয়ে সতর্ক থাকার চেষ্টা করুন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ আজ কেউ কেউ আপনার প্রতি আকর্ষণবোধ করতে পারে। আপনার ব্যবহারই আপনাকে অন্যের কাছে আকর্ষণীয় করে তুলবে। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। নতুন কোন ব্যবসার সুযোগ পেতে পারেন। ভ্রমণে সতর্কতা অবলম্বন করুন। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ ব্যবসায়ীদের জন্য দিনটি খুব একটা শুভ নয়। মূল্য বৃদ্ধির কারণে ক্ষুদ্র ব্যবসায়ীদের সমস্যা দেখা দিতে পারে। শরীর ভালো যাবে না। পেটেরপীড়ায় ভুগতে পারেন। গুরুপাক খাদ্য না খেলেই ভালো করবেন। প্রয়োজনে বিশ্রাম নিন।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ কাজের চাপ বৃদ্ধি পাবে। অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তিবোধ করবেন। তারপরও কিচু কাজ অসমাপ্ত থাকতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে না। বিপরীত লিঙ্গের কারো দ্বারা অশান্তি সৃষ্টি হতে পারে।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ ব্যবসায়ীক দিক ভালা যাবে। নতুন বিনিয়োগে সফলতা পেতে পারেন। কাজকর্মে অগ্রগতি হতে পারে। আশানুরূপ অর্থ না আসার সম্ভাবনাই বেশী। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ যানবাহন চালকদের আজ সতর্ক থাকা উচিত। অন্যথায় কোন দুর্ঘটনা হতে পারে। মেকানিকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। আয় বৃদ্ধির সুযোগ পেতে পারেন। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। আজ কোন ঝুঁকি না নিলেই ভালো করবেন।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ বিপরীত লিঙ্গের কারো প্রতি আকর্ষণবোধ করতে পারেন। দুর্নাম সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। কোন সন্তানের সাফল্য আনন্দদায়ক হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। অডিটদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মক্ষেত্রে আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি হতে পারে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ অবিবাহিতদের বিয়ের যোগ আছে। অথবা বৈবাহিক আলোচনায় অগ্রগতি হতে পারে । আপনজন কারো বড় ধরনের কোনো সমস্যা দেখা দিতে পারে। ফলে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। খেলোয়াড়দের জন্য দিনটি শুভ। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। গৃহনির্মাণ অথবা জমি কেনাকাটার ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করুন। কোনো ধরনের আইনী ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। প্রয়োজনে অভিজ্ঞ কারো পরামর্শ নিন। প্রাপ্ততথ্যের উপর নির্ভর করা ঠিক হবে না। যোগাযোগ শুভ।