জামালপুরে ইইউ প্রতিনিধি দল

ঢাকা আহ্ছানিয়া মিশন জামালপুর জেলার ৫টি উপজেলার ২৯টি ইউনিয়নে ১৫ হাজার উপকারভোগী নিয়ে আন্তঃসীমান্ত পর্যায়ে কৃষি প্রযুক্তি হস্তান্তর, প্রাতিষ্ঠানিক ও বাজার উন্নয়ন প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করছে। দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়নের একটি প্রতিনিধি দল গত ৯ জুন থেকে দুইদিন ব্যাপী জেলার ৪টি উপজেলায় ঢাকা আহছানিয়া মিশনের বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের কর্মকাণ্ড পরিদর্শন করেন। বিশেষ করে ইউরোপিয়ন ইউনিয়নের এ প্রতিনিধি দলটি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় আওনা ইউনিয়নের স্থল মধ্যপাড়া, মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নে দুধিয়াগাছা, জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের উজানপাড়া ও মোল্লাপাড়া এবং মেলান্দহ উপজেলায় দুরমুট ইউনিয়নের বাহেরচর এলাকায় আহছানিয়া মিশনের বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের কর্মকাণ্ড সরেজমিন ঘুরে পরিদর্শন করেন। এ প্রতিনিধি দলটি আহছানিয়া মিশনের বাস্তবায়নাধীন প্রকল্পের সবজি চাষ, ছাগল পালন ও কলা চাষ সম্পর্কে সাক্ষাত্কার নেন। তারা ওইসব প্রকল্পের আওতায় কৃষকের আয় কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং কাজের সাথে সংশ্লিষ্ট থাকার ফলে স্থানীয় সেবাদনকারীদের কি পরিবর্তন হয়েছে সে বিষয়ে সেবাদানকারী ও উপকারভোগীদের সাথে ইইউ প্রতিনিধি দলের সদস্যরা খোলা মেলা আলোচনা করেন। পরিদর্শনকারী দলটি সবশেষে আহছানিয়া মিশন জামালপুর প্রকল্প অফিসে প্রকল্পের দয়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সাথে আলোচনা সভায় বসে চলমান প্রকল্পের সার্বিক কার্যক্রমের উপর সন্তুোষ প্রকাশ করে কিছু পরামর্শসহ প্রসংশা করেন। এ পরিদর্শন টিমের সদস্য ছিলেন ইউরোপীয়ান ইউনিয়নের বাংলাদেশ ডেলিগেশন হেড অব কো-অপারেশন ফার্স্ট কাউন্সেলর ফিলিপ জ্যাক, হেড অব সেকশন রুরাল ডেভেলপমেন্ট সেকেন্ড সেক্রেটারি গণজালো সেরানো, ফাইন্যান্স এন্ড কন্ট্রাকটস অফিসার ইউস্ট কারসেন অ্যাটাশে, প্রোগাম অফিসার ডোনেল ই. রোজারিও, কান্ট্রি ডিরেক্টর কনসার্ন ইউনিভার্সাল করনেলিশ ডি ওলফ, হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশন বাংলাদেশ’র ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর শামীম আহমেদ, নেটস বাংলাদেশ সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (লাইভলিহুড) আব্দুল্লাহ আল মামুন, ঢাকা আহছানিয়া মিশন টিম লিডার-লাইভলিহুড মোকলেছুর রহমান, হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন-জামালপুর মার্কেটিং এডভাইজার মুরাদ খান ওয়াহিদ, প্রজেক্ট ম্যানেজার ছাদেকুর রহমান, মোঃ মাজহারুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম, অরবিন্দ রায় প্রমুখ। এছাড়াও ক্রস-বোর্ডার প্রজেক্ট ঢাকা আহছানিয়া মিশন এর সংশ্লিষ্ট উপজেলার এরিয়া কো-অর্ডিনেটর, ডেপুটি এরিয়া কো-অর্ডিনেটরসহ বিভিন্ন স্তরের স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ইউরোপিয়ান ইউনিয়ন-এর আর্থিক সহায়তায় কনসার্ন ইউনিভার্সাল বাংলাদেশ এর সার্বিক তত্ত্বাবধানে ও হেলভেটাস সুইচ ইন্টার কো-অপারেশন বাংলাদেশ-এর কারিগরি সহায়তায় ঢাকা আহছানিয়া মিশন ওইসব প্রকল্প বাস্তবায়ন করছে।