আমতলীতে কৃষক মাঠ দিবস
প্রকাশ : ২৮ জুন ২০১৩, ১৮:০৭
বরগুনার আমতলী উপজেলার উত্তর টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার সকাল দশ টায় এক টি লবণাক্ত সহিষ্ণু উচ্চ ফলনশীল বোরো ধানের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা শিশউক-এর উদ্যোগে চাষী পর্যায়ে উন্নত মানের উচ্চ ফলনশীল বীজ বিতরণ প্রকল্পের আওতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। আমতলীর (অবঃ) প্রধান শিক্ষক দেওয়ান মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মিঃ দিলিপ কুমার মালী, বিশেষ অতিথি ছিলেন বেসরকারি সংস্খা - শিশউক-এর আঞ্চলিক অফিসের প্রগাম অফিসার মোঃ আঃ মান্নান, আমতলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএ সাইদ খোকন, খলিফা ফাউন্ডেশনের কর্মী অমল সরকার. বক্তব্য রাখেন সফল কৃষক মোঃ জালাল উদ্দিন খান, হরিদাস, কৃষানী আরতী রানী প্রমুখ। উল্লে¬খ্য বেসরকারি সংস্থা শিশউক, আমতলী উপজেলার ১৪টি গ্রামের ৬৪৬ জন কৃষককে ১৬১৫ কেজি উচ্চ ফলনশীল ব্রি-৫৫ ব্রি-৪৭ ব্রি-২৯ ব্রি-২৮ বিনা ৮ ধানের বিজ বিতরণ করেন ব্রি- ৫৫ ধানের মাঠ দিবসে সফল কৃষক মোঃ জালাল উদ্দিন খান বলেন, তার প্রতি বিঘা জমিতে ব্রি-৫৫ -২৫/২৬ মন ধান হয়েছে। তবে মাঠ দিবসে কৃষকরা চরম হতাশা ব্যক্ত করে বলেন আউশের বিজতলা নষ্ট হয়ে গেছে ঘরে কোন বিজ নাই আমরা যামু কই।