উজিরপুরে আন্তর্জাতিক শিশু শ্রম নিরসন দিবস পালিত

উজিরপুরে আভাস’র উদ্যোগে শিশু অধিকার রক্ষা কমিটির তত্ত্বাবধানে ব্যাপক আয়োজনে আন্তর্জাতিক শিশুশ্রম নিরসন দিবস পালিত হয়েছে। সম্প্রতি উপজেলার পুরান বাজার আভাসের কার্যালয় থেকে শিশুদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে শিশু অধিকার রক্ষা কমিটির আহবায়ক এ্যাড. আমির হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রসাশক মো. সোহরাব হোসেন। বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলতুননেছা। বক্তৃতা করেন আভাসের প্রজেক্ট ম্যানেজার এ,কে,এম সাখাওয়াত হোসেন, পি,সি,এল কিন্ডার গার্টেনের অধ্যক্ষ সুখরঞ্জন নন্দি, শিক্ষক মাহাবুবুর রহমান, আব্দুস ছালাম, আহ্সানিয়া মিশনের উপজেলা কো-অর্ডিনেটর শাহ্ আলম প্রমুখ। সভায় বক্তারা ঝরে পড়া শিশু, শিশুশ্রম নিরসন এবং শিশুদের অধিকার রক্ষা নিয়ে আলোচনা করেন।