চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে : ট্রাম্প

ইত্তেফাক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের এখনো ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। যদিও এর একদিন আগে চীনের ২০০ কোটি ডলারের পণ্যে শুল্ক ১০ ভাগ থেকে বাড়িয়ে ২৫ ভাগ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি এক টুইটার বার্তায় বলেন, শুক্রবার চুক্তির সময়সীমা শেষ হলেও চীনের সঙ্গে আমাদের গঠনমূলক ও বাস্তবভিত্তিক আলোচনা অব্যাহত থাকবে। তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার সম্পর্ক খুবই ভাল। -বিবিসি