গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

বিশ্বের কমবেশি প্রায় সব দেশেই দেখা মেলে নানা ধরণের জাদুঘরের। এর মধ্যে কোনো কোনোটি যেমন এর দর্শণার্থীদের জন্য নানা ধরনের ইতিহাস আর ঐতিহ্যের পসরা সাজিয়ে বসে আছে তেমনি কোনো একটি বিশেষ বিষয় বা গোষ্ঠীর নিদর্শন সমৃদ্ধ যাদুঘরের সংখ্যাও নেহাত কম নয়। তবে বিশ্বের নানা প্রান্তের ও নানা ধরনের এই যাদুঘরগুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে প্রাচীণ যাদুঘর হিসেবে যেটিকে স্বীকৃতি দেওয়া হয় সেটি হলো যুক্তরাজ্যের রয়েল আর্মরিস মিউজিয়াম। টাওয়ার অব লন্ডনে অবস্থিত এই যাদুঘরটি ১৬৬০ সালে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে এখনো একটানা এর দর্শণার্থীদের জন্য প্রদর্শন করে আসছে নানা ধরনের যুদ্ধ ও যুদ্ধাস্ত্রের বিশাল এক সম্ভার।