জোকস
প্রকাশ : ২৮ জুন ২০১৩, ১৯:২৯
রাশিয়ার জাতীয় নির্বাচনের এক প্রার্থীকে জিজ্ঞেস করছেন সাংবাদিক, ‘আপনি কেন নির্বাচনে দাঁড়িয়েছেন?’
—আপনি কি দেখতে পাচ্ছেন না, চারদিকে কী ঘটছে? সরকারি লোকেরা আমোদ-প্রমোদে মত্ত, দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ।
—আপনি এর বিরুদ্ধে লড়ার জন্যই নির্বাচন করছেন?
—পাগল নাকি! আমার কি আমোদ-প্রমোদ করতে শখ হয় না!
নাপিতের দোকানে ঢুকেই এক লোক বললেন, ‘ভাই, আমার চুলটা মাইকেল জ্যাকসনের মতো করে দিন তো।’
নাপিত কাটতে শুরু করলেন। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লেন ভদ্রলোক। হঠাত্ ঘুম ভেঙে উঠে দেখলেন, চুলের যাচ্ছেতাই অবস্থা।
রেগেমেগে ভদ্রলোক বললেন, ‘সে কী! আমি না বললাম মাইকেল জ্যাকসনের মতো করে দিতে। আপনি এ কী হাল করেছেন!’
নাপিত বললেন, ‘ভাই, মাইকেল জ্যাকসন তো আর আমাদের এখানে চুল কাটান না। কাটালে ওনার চুলেরও এমন স্টাইলই হতো!
সামাদ সাহেবের মাথায় চুল নেই বললেই চলে। অথচ চুল কাটানোর পর দোকানদার কি না তার কাছেই ৫০ টাকা দাবি করে বসলেন। সামাদ সাহেব বললেন, ‘আমি তো প্রায় টাক। আমার চুল কাটার মজুরি ৫০ টাকা চাইছেন কেন?’
নাপিত :‘স্যার, চুল কাটার জন্য তো ৩০ টাকা। বাকি ২০ টাকা আপনার চুল খুঁজে বের করার মজুরি!’
ছোট্ট ছেলেটার চেঁচামেচি আর দুষ্টুমিতে বিমানের যাত্রীরা সবাই অতিষ্ঠ। অবশেষে সামনের সারিতে বসা এক মধ্যবয়স্ক লোক দাঁড়ালেন। বললেন, ‘এই ছেলে, এখানে দুষ্টুমি না করে বাইরে গিয়ে খেলা করোগে, যাও!’