ডা:এ বি এম আব্দুল্লাহর স্বাস্থ্য বিষয়ক নির্বাচিত কলাম
প্রকাশ : ২৮ জুন ২০১৩, ১৯:৩৩
ডা.এ বি এম আব্দুল্লাহ একজন স্বনামধন্য চিকিত্সক। তার চিকিত্সা সেবার গুণে দেশের মানুষের কাছে তিনি খুবই জনপ্রিয় চিকিত্সক। অধ্যাপক ডা: এ বি এম আব্দুল্লাহ বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন হিসেবে কর্মরত আছেন। এ পর্যন্ত চারটি গ্রন্থ প্রকাশিত হয়েছে ভারতের দিল্লি থেকে। বিভিন্ন দেশে চিকিত্সা বিজ্ঞানের ছাত্রদের
কাছে তার লেখা চিকিত্সা
বিষয়ক গ্রন্থগুলো খুব সমাদৃত। বেশ কয়েকটি দেশে তার
লেখা বই পাঠ্য। রোগীকে
চিকিত্সা পরামর্শ দেয়ার
পাশাপাশি তিনি কিছুদিন ধরে
প্রবন্ধ লেখাও শুরু করেছেন।
দেখা গেল, তার চিকিত্সার
সেবার মতই তার কলামগুলোও পাঠকের কাছে সমাদর পেল। একজন ভালো চিকিত্সক তার রোগীর সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। রোগী চিকিত্সককে
বিশ্বাস করে তার কথা শুনে
মানসিক শক্তি লাভ করে এবং ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ গ্রহণ
করে সুস্থ হয়ে ওঠে। একজন
ভালো ডাক্তারের এটা সবচেয়ে
বড় গুণ। সেই যোগাযোগের
ক্ষেত্রটি প্রস্তুত করেছেন
লেখালেখির জগতে এসেও।
পাঠক তার চিকিত্সা বিষয়ক লেখাগুলো পড়ছেন আগ্রহের
সঙ্গে। সংবাদপত্র, জার্নালে লেখা চিকিত্সা বিষয়ক বেশ কিছু প্রবন্ধ
ও পত্রিকায় প্রকাশিত কয়েকটি সাক্ষাত্কার নিয়ে প্রকাশিত
হয়েছে ডা: এ বি এম
আব্দুল্লাহ’র গ্রন্থ ‘স্বাস্থ্য বিষয়ক নির্বাচিত কলাম’। বাংলায় লেখা এটাই তার প্রথম গ্রন্থ। শুধু যে চিকিত্সা বিষয়ক পরামর্শগুলো লেখা
তাই নয় চিকিত্সা ব্যবস্থাপনা
নিয়ে তার কয়েকটি প্রবন্ধ
রয়েছে গ্রন্থটিতে। সেসব লেখায় পাঠকদের কিছু ভ্রান্ত ধারণার
ওপরে তিন যেমন আলো
ফেলেছেন তেমনি দেশের চিকিত্সা ব্যবস্থার ওপরেও সুচিন্তিত মতামত তুলে ধরেছেন তিনি। এসব লেখার মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছেন একজন চিকিত্সকের রোগীকে চিকিত্সা সেবা দেয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং সমাজ ও রাষ্ট্রের চিকিত্সা ব্যবস্থাকে উন্নত করতেও তার ভুমিকা জরুরি। ডা: এ বি এম আব্দুল্লাহ সেই কাজটিই করতে চাইছেন তার লেখনীর মধ্য দিয়ে।
প্রন্থটিতে দু’টি সাক্ষাতকার ও ৩৫ টি প্রবন্ধ স্থান পেয়েছে। এর মধ্যে ডায়াবেটিস, স্ট্রোক, কিডনি,
ডেঙ্গু জ্বর, অ্যানথ্রাক্স বিষয়ক
লেখা যেমন রয়েছে তেমনি ‘চিকিত্সায় অবহেলা ও
অবহেলার চিকিত্সা’, ‘প্রসঙ্গ; চিকিত্সা ব্যবস্থার বাণিজ্যিকীকরণ সম্পূর্ণ হতে চলেছে, ‘ডাক্তাররাই
কি সব কিছুর জন্য দায়ী?’ ‘চিকিত্সার নামে অপচিকিত্সা: প্রতারিত
জনগন’ এ ধরণের সুচিন্তিত
লেখাও স্থান পেয়েছে। যা পাঠকদের তৃষ্ণা মেটাবে নি:সন্দেহে। বইটি প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী।
দাম দুই শত টাকা।