বিনোদন প্রতিদিন চয়েজ
‘আমার আমি’তে ওমর সানী
প্রকাশ : ২৮ জুন ২০১৩, ২০:২৭
বাংলাভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘আমার আমি’তে আজকের অতিথি চলচ্চিত্র চিত্রনায়ক ওমর সানী। সঙ্গে আরও থাকছেন চিত্রনায়ক অমিত হাসান। অনুষ্ঠানে তারা কথা বলেছেন অভিনয়ের বিভিন্ন বিষয়সহ বর্তমান সময়ের ব্যস্ততা নিয়ে। এ ছাড়া আরও বলেছেন ব্যাক্তিজীবনের গল্পসহ নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনার কথা। রূমানা মালিক মুনমুনের উপস্থাপনা ও সাজ্জাদ হুসাইনের প্রযোজনায় ‘আমার আমি’র এই পর্বটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ৫ মিনিটে।