গৌরীপুরের ৯৫ টি গ্রামে বিদ্যালয় নেই
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ২৮ জুন ২০১৩, ২০:৩৭
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৯৫টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই। এতে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে । প্রতিবছর ঝরে যাচ্ছে হাজার হাজার শিক্ষার্থী। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পরিসংখ্যান ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মইলাকান্দা ইউনিয়নের পালুহাটি, পূর্বকাউরাট, টিকুরী, পশ্চিম মইলাকান্দা, পশ্চিম কাউরাট, ষৌলগাই, ২নং গৌরীপুর ইউনিয়নের পশ্চিম কোনাপাড়া, পালান্দর, সাতুতী, শাহবাজপুর, পশ্চিম শালিহর, নন্দুরা, অচিন্তপুর ইউনিয়নের কৃষ্ণপুর, ষোলপাই, গাগলা, মোবারকপুর, পালুহাটি, মাওহা ইউনিয়নের বড়ইকান্দা, নয়ানগর, পাজুহাটি, বাঢ়া, তাতিরপায়া, শহরআহাম্মদপুর, ঝলমলা, কড়মরিয়া, সহনাটী ইউনিয়নের সরিষাহাটি, সুনামপুর, বাঙ্গুরহাটি, ঈশ্বরপুর, ভগবতীপুর, পাত্রারাইল, ফতেহর, সানিয়াপাড়া, মাসকান্দা, কামারজানি, বোকাইনগর ইউনিয়নের তারাপুর, ফুলহর, নাহড়া, বড়ভাগ, টাঙ্গাটিপাড়া, ডিওপাড়া, কাউলাটিয়া, মানিকদির, বাট্টা, মিরিকপুর, রসুলপুর, ত্রিশঘর, মিরাকান্দা, বালুচড়া, রামগোপালপুর ইউনিয়নের গোপীনাথপুর, বহুলা, শ্রীধরপুর, মামুদনগর, চরধুরুয়া, বাসাবন্দ, গঙ্গাশ্রম, ফতেপুর, ডৌহাখলা ইউনিয়নের বাসাটি, নন্দীগ্রাম, চুড়ালী, রোকনাকান্দা, স্বল্পডৌহাখলা, রামপুর, তকপুর, কাটাশিয়া, রোকনাকান্দা, তেলিজানি, গয়েসকিলা, চন্দপাড়া, পায়রা, রাজীবপুর, কৃষ্ণনগর, দরুনলালমা, গাজীপুর, মল্লিকপুর, ছোটকদিম, রামপুর, সিংজানী, দেবাশ্রম, গণিতাশ্রম, সিংজাপুর, স্বল্প পানাটি, স্বল্প ডৌহাখলা, বড়বৃডৌহাখলা, কাজির পানাটি, দৌলতপুর, নগুয়া, চানপুর, রুকুনদ্দিপুর, কলাদিয়া, ভাংনামারী ইউনিয়নের পূর্ববারুয়ামারী, সিধলা ইউনিয়নের গোয়ালাকান্দা, টিংগুরী, বেড়া, কুতুবপুর প্রভৃতি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গৌরীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৯০টি, বেসরকারি রেজিঃ প্রাথমিক বিদ্যালয় (সরকারি প্রক্রিয়াধীন) ৭৯টি, ৩টি কমিউনিটি ও ৩টি অস্থায়ী রেজিঃ প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বিদ্যালয়বিহীন ৯টি গ্রামে চাহিদাপত্র প্রেরণ করা হয়েছে। ইতিমধ্যে ৩টি গ্রামে নতুন বিদ্যালয় স্থাপন কাজ শেষ পর্যায়ে। উপজেলা শিক্ষা কর্মকর্তা জুনাইদ জানান, জনগুরুত্বপূর্ণ গ্রামগুলোতে সরকার প্রাথমিক বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছে।