সাংবাদিক গৌতম হত্যা মামলার রায়ে সদরপুরের সাংবাদিকদের ক্ষোভ
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৮ জুন ২০১৩, ২০:৩৮
সমকালের ফরিদপুর ব্যুরো চীফ ও নির্ভীক সাংবাদিক গৌতম হত্যা মামলার রায়ে সদরপুরের বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেছে। উক্ত মামলায় তাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল ঘাতকদের মৃত্যুদণ্ড কার্যকর করার। সে স্থলে ঘাতকদের যাবজ্জীবন সাজা দেয়া মানে ঘাতকদের আইনের ফাঁক-ফোকর দিয়ে বাঁচিয়ে দেয়া। দেশের এই পরিস্থিতিতে তাই যদি হয়, তাহলে সাংবাদিকদের নিরাপত্তা কোয়ায়? সদরপুরের সাংবাদিকরা উক্ত মামলা উচ্চ আদালতে আপিলের জন্য সমকাল কর্তৃপক্ষকে অনুরোধ জানান। গৌতম হত্যা মামলা বৃহস্পতিবারে রায়ের পর গতকাল শুক্রবার সকালে সদরপুর প্রেসক্লাবে, আব্দুল মজিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন, সাংবাদিক সৈয়দ দেলোয়ার হোসেন, মোঃ হুমায়ন কবির, মোঃ মোশাররফ হোসেন, প্রভাত কুমার সাহা, মিসেস রহিমা খাতুন, আবু বক্কর তালুকদার, মোঃ কামরুল ইসলাম, মোঃ নূরুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম (নুরু) ও এম.এম শাহ্জাহান বাকি মিয়া প্রমুখ।