কাঠালিয়ায় জাতীয় যুব সংহতির আহবায়ক কমিটি গঠন
কাঠালিয়া(ঝালকাঠি) সংবাদদাতা
প্রকাশ : ২৮ জুন ২০১৩, ২০:৩৯
কাঠালিয়া সদর ইউনিয়ন জাতীয় যুব সংহতির (জেপি) আহবায়ক কমিটি গঠন উপলক্ষে এক সভা গত বুধবার জেপির উপজেলা কার্যালয় অনুষ্ঠিত হয়। জেপি ইউনিয়ন আহবায়ক ও সাবেক প্রধান শিক্ষক মোঃ ফোরকান সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেপির উপজেলা আহবায়ক মোঃ এনায়েত হোসেন খসরু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুগ্ম আহবায়ক মোঃ মজিবুর রহমান দুধা. জাতীয় যুব সংহতির উপজেলা আহবায়ক মোঃ মোস্তাফিকুর রহমান সেন্টু, উপজেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক মোঃ মামুন হাওলাদার। বক্তব্য রাখেন জেপি কাঠালিয়া ইউনিয়ন যুগ্ম আহবায়ক মোঃ মজিবুর রহমান মধু সিকদার, জেপি ইউনিয়ন যুগ্ম আহবায়ক মাস্টার মোঃ রুহুল আমিন, উপজেলা শ্রমিক পার্টির আহবায়ক মোঃ জাকির হোসেন মজনু, যুব সংহতি নেতা মোঃ মনজুরুল হক মরতুজা, মোঃ জাহাঙ্গীর হোসেন, মানিক হাওলাদার প্রমুখ। সভাশেষে মোঃ মনজুরুল হক মরতুজাকে আহবায়ক ও মোঃ মানিক হাওলাদার, মোঃ মিরাজ আকন, মোঃ নিজাম উদ্দিন লিজু জমাদ্দার, মোঃ নান্নু সিকদার, মোঃ সুমন খানকে যুগ্ম আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট জাতীয় যুব সংহতির কাঠালিয়া সদর ইউনিয়ন আহবায়ক কমিটি গঠন করা হয়। এছাড়া গত শনিবার মোঃ আবু তালুকদারকে আহবায়ক ও মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ মিজানুর রহমান খান, মোঃ হাসান মিয়া, মোঃ অলিদকে যুগ্ম-আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট জাতীয় যুব সংহতির চেঁচরীরামপুর ইউনিয়ন আহবায়ক কমিটি গঠন করা হয়।