ভালুকা পৌর মেয়রকে মাদার তেরেসা স্বর্ণপদক প্রদান

ভালুকা পৌরসভার মেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিনকে এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে মাদার তেরেসা স্বর্ণপদক-২০১৩ প্রদান করা হয়েছে। শুক্রবার বিকালে ঢাকার পুরানা পল্টন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে আন্তার্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে “মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজের রক্ষায় আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভায় ওই স্বর্ণপদক প্রদান করা হয়। এশিয়ান হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট লুত্ফুল আহসান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যের মাঝে উপস্থিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি তাফাজ্জল ইসলাম, বিচারপতি জয়নাল আবেদীন, সাবেক সচিব মার্গুব মোর্শেদ, বাংলাদেশ মানবাধিকার ব্যুরোর মহাসচিব ডা. মোহাম্মদ শাহজাহান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপচার্য অধ্যাপক ডা. গোলাম মাওলা, বাংলাদেশ পুলিশের (এসবি) ডিআইজি আনোয়ার হোসেন ও রাজউক-এর উপসচিব মোঃ রোকন-উদ-দৌলা।