অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী রাডের শপথ গ্রহণ
প্রকাশ : ২৮ জুন ২০১৩, ২০:৪৮
অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন কেভিন রাড। প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডকে হারিয়ে ক্ষমতাসীন লেবার পার্টি প্রধান নির্বাচিত হওয়ার পরদিন বৃহস্পতিবার এ শপথ নিলেন তিনি। বিবিসি জানায়, গভমেন্ট হাউসে গভর্নর জেনারেল কুয়েনটিন ব্রিসের সামনে শপথ নেন রাড। এরপর তিনি পার্লামেন্টে সংক্ষিপ্ত একটি ভাষণ দেন। গিলার্ডের প্রতি শ্রদ্ধাও নিবেদন করেন তিনি। দলীয় প্রধান নির্বাচনে হেরে রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন গিলার্ড। ১৪ সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় সাধারণ নির্বাচনের আগে বুধবার দলীয় প্রধান পরিবর্তন করেছে লেবার পার্টি। — খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। এদিন লেবার পার্টি ৫৭ ভোটে সাবেক নেতা কেভিন রাডকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে। অন্যদিকে গিলার্ড পান মাত্র ৪৫ ভোট।