দাঙ্গা কবলিত জিনজিয়াংয়ের সড়কগুলোতে পুলিশের ব্যারিকেড
প্রকাশ : ২৮ জুন ২০১৩, ২০:৪৯
চীনের পশ্চিমাঞ্চলীয় দাঙ্গাকবলিত জিনজিয়াং শহরের বিভিন্ন সড়কে পুলিশ ব্যারিকেড দিয়ে আছে। জাতিগত সংঘাত ও সামপ্রদায়িক সহিংসতা আরো মারাত্মক আকার ধারণ করতে পারে এ আশঙ্কায় বৃহস্পতিবার এ ব্যবস্থা নেয়া হয়েছে। গত বুধবার এখানে সশস্ত্র সংঘবদ্ধ একটি দল পুলিশ স্টেশন ও সরকারি ভবনে হামলা চালালে ২৭ জন নিহত হয়। এরপর থেকেই সেখানে পরিস্থিতির অবনতি হতে থাকে। -খবর ডন অনলাইনের।
রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে এই সংঘাতকে ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ড অভিহিত করে প্রশাসনের উদ্ধৃতি দিয়ে বলেছে, সরকার একে কঠোর হস্তে দমনের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে।