ক্ষমা চাইলেন সালমান বাট
প্রকাশ : ২৮ জুন ২০১৩, ২১:২২
বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের আদর্শ অনুসরণ করলেন স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ পাকিস্তানি ক্রিকেটার সালমান বাট। আশরাফুলের মতোই নিজের দোষ স্বীকার করে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, এখন আবারও বলছি, আমার কাজের জন্য যারা হতাশ হয়েছেন তাদের কাছে আমি বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি। আমার এই কাজে ক্রিকেটের শুদ্ধ চেহারায় বাজে প্রভাব পড়েছে। এর জন্যও আমি ক্ষমা চাইছি।’