‘ক্ষমতায় থাকলেই নারীর ক্ষমতায়ন হয় না’

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূহ-উল-আলম লেনিন বলেছেন, নারী ক্ষমতায় থাকলেই নারীর ক্ষমতায়ন হয় না। নারীর ক্ষমতায়ন হয় তখনই যখন দেশের আর্থসামাজিক উন্নয়নে নারীরা সম্পৃক্ত হয় ও অবদান রাখে। শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আওয়ামী সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, আমরা যখন নারীর ক্ষমতায়নের কথা বলি, তখনই একটি মহল এর বিরোধিতা করে। আয়োজক সংগঠনের সভাপতি কবি মোশাররফ হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন শাহে আলম মুরাদ, জাহাঙ্গীর আলম প্রমুখ।