ডিএমসি-ডে উপলক্ষে
জমকালো কর্মসূচি
প্রকাশ : ২৮ জুন ২০১৩, ২১:২৮
ঢাকা মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৮ জুলাই আয়োজন করা হবে ডিএমসি-ডে। ঢাকা মেডিক্যাল কলেজ অ্যালামনি ট্রাস্টের উদ্যোগে দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানে থাকবে সকালে র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, মেডিক্যাল কলেজে অধ্যয়নরত মেধাবী ছাত্রদের মাঝে বৃত্তি প্রদান, মেধা তালিকায় শীর্ষের দুই/ তিন জন ছাত্রকে পদক প্রদান, সায়েন্টিফিক সেশন, খেলাধুলা জমকালো কালচারাল অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশগ্রহণে ইচ্ছুক প্রাক্তন ও বর্তমান ছাত্র/ছাত্রীদের দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজ ও ইনস্টিটিউটসমূহে নির্ধারিত প্রতিনিধিবৃন্দের নিকট অথবা রুম নং-৩৩, নিচ তলা, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।-প্রেস বিজ্ঞপ্তি