সকলের নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামী আন্দোলনের বিকল্প নেই

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার আয়োজনে শুক্রবার বিকালে চাঁদপুর পৌর ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য চরমোনাই পীর সাহেব মুফতী সৈয়দ ফয়জুল করিম। জেলা শাখার সভাপতি মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা শাখার সেক্রেটারি শেখ মোঃ সেলিম উদ্দিন, চাঁদপুর-৪ আসনে সংগঠনের সম্ভাব্য প্রার্থী সেলিম উদ্দিন প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে দেশের মানুষকে ইসলাম ও ইসলামী আন্দোলনের পথে এগিয়ে আসার আহবান জানান। পীর সাহেব বলেন, মানুষের জান, মাল, ইজ্জ্বত আবরুসহ সকল নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামী আন্দোলনের বিকল্প নেই। তিনি দেশের সাধারণ মানুষের কাছে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দেয়ার জন্য সংগঠনের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।