আজকের রাশিফল
প্রকাশ : ২৯ জুন ২০১৩, ১৮:২৩
৩০ জুন, ২০১৩ খ্রিস্টাব্দ, রবিবার
আজ ১৬ আষাঢ়, ১৪২০ বঙ্গাব্দ এবং ২০ শাবান, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫.২৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬.৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৩। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা: ২ ও ৩। শুভবার: সোম ও বৃহস্পতিবার। শুভ রত্ন: মুক্তা ও পোখরাজ।
প্রকৃতিগতভাবে আপনি:নির্ভীক ও উচ্চাভিলাষী। ব্যক্তিস্বাধীনতা আপনার কাছে গুরুত্বপূর্ণ। আকর্ষণীয় ব্যক্তিত্বের সাথে রয়েছে নেতৃত্ব ও কর্তৃত্ব করার গুণ। নিজের মত ও পথে আপনি অনেকটা অনড়। আপনি মেধাবী ও সৃজনশীল। যে কোন বিষয় সহজে বুঝতে পারেন। তবে আপনার হূদয় উষ্ণ ও কোমল। সুস্বাদু খাদ্যদ্রব্যের প্রতি আকর্ষণ রয়েছে। জীবনে সাফল্যলাভের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা অনুসারে অগ্রসর হতে হবে ।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:অভিনেত্রী সুসান হাওয়ার্ড, চিন্তাবিদ হ্যারল্ড লাস্কি, আহমেদ ছফা, মতিয়া চৌধুরী, শিল্পপতি কাজী আশরাফ উদ্দীন আহমেদ ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল\ পারিবারিক ক্ষেত্রে ব্যয় বৃদ্ধির আশংকা আছে। তবে তার জন্য দুশ্চিন্তার কোন কারণ নেই। কাজকর্মে সাফল্য আসতে পারে। কোনো সূত্র হতে অর্থাগমের সম্ভাবনা আছে। শরীর ভালো নাও থাকতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে\ অপ্রিয় সত্য প্রকাশে বিরত থাকুন। অসমাপ্ত কাজ ফেলে রাখবেন না। আর্থিক দিক ভালো যেতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। রোমান্টিক যোগাযোগ শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। আপনজন কারো আচরণে মনে কষ্ট পেতে পারেন। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ কোনো ব্যাপারে ধৈর্যহারা হওয়া ঠিক হবে না। ধৈর্যচিত্ততার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। দাম্পত্য ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। সন্তানের স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। রোমান্স শুভ নয়।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ দূরের রাস্তায় যাতায়াত শুভ নাও হতে পারে। আজ কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। সম্ভব হলে ভ্রমণ স্থগিত রাখুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগে সাফল্য পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ প্রযুক্তিবিদদের জন্য দিনটি শুভ। বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণায় সাফল্য আসতে পারে। ব্যবসায়ীদেরকে ক্রয়-বিক্রয়ের ব্যাপারে সতর্ক থাকতে হবে। মূল্যবৃদ্ধির কারণে ক্রয়-বিক্রয়ে লোকসানের সম্মুখীন হতে পারেন। আজ অসুস্থ বোধ করতে পারেন। বিকেলের দিকটি মোটামুটি ভালো যাবে।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ সাংসারিক ক্ষেত্রে কোনো ঝামেলা সৃষ্টি হতে পারে। কোনো মহিলা দ্বারা পারিবারিক অশান্তি সৃষ্টি হতে পারে। ব্যস্ততা বৃদ্ধি পাবে। অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তিবোধ করবেন। অসম্পূর্ণ কাজ শেষ করার চেষ্টা করুন। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ কর্মপরিবেশ অনুকূল থাকবে। কাজকর্মে অগ্রগতি আশা করা যায়। পরিশ্রমের তুলনায় অর্থাগম না হওয়ার সম্ভাবনাই বেশি। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগে সাফল্য আসতে পারে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ পারিবারিক দিক খুব একটা ভালো যাবে না। পরিবারের কারো সাথে মতবিরোধ সৃষ্টি হতে পারে। অশান্তি এড়িয়ে চলতে পারলেই ভালো করবেন। গাড়ি চালকদের জন্য দিনটি অশুভ। চলাচলে সাবধানতা অবলম্বন করুন। কারিগরি পেশায় আর্থিক সাফল্য আসতে পারে ।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ সঙ্গীত শিল্পীদের জন্য দিনটি শুভ। সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। সম্ভাব্যক্ষেত্রে সন্তানলাভের যোগ আছে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ অভিনেতা-অভিনেত্রীদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। পেশাগত ক্ষেত্রে সাফল্য আসতে পারে। ক্রীড়াবিদদের সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। আর্থিক দিক ভালো যেতে পারে। আপনজন কারো জন্য মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। বৈবাহিক আলোচনায় অগ্রগতি হতে পারে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ কেনাকাটা ও আর্থিক লেনদেনে সতর্ক থাকার চেষ্টা করুন। অহেতুক কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। জমি বেচা-কেনার আগে ভালোভাবে খোঁজ-খবর নিন। নতুন কোনো চাকরিলাভের সম্ভাবনা আছে। চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিলেই ভালো করবেন। আজ কোনো ঝুঁকি নেবেন না।