কারিনার জন্যই দেরি হচ্ছে ‘সত্যগ্রহ’-এর
প্রকাশ : ২৯ জুন ২০১৩, ২০:১৬
আগস্টের ২৩ তারিখেই মুক্তির দিন তারিখ ঠিক হয়েছে অমিতাভ বচ্চন ও কারিনা কাপুর অভিনীত ছবি ‘সত্যগ্রহ’-এর। শুটিং থেকে পোস্ট প্রোডাকশনের কাজও প্রায় শেষ। এরইমধ্যে দিন-তারিখ ঠিক করা হয়েছে লন্ডনে এর প্রথম ট্রেইলরটি প্রকাশ করার। কিন্তু সবকিছুই এখন আটকে আছে কারিনার জন্য। কেননা কারিনার ডাবিং প্রায় অর্ধেকটাই বাকি। কারিনা তার বড় বোন কারিশমার জন্মদিন উপলক্ষে চলে যান বোনের কাছে। আর এর জন্য বিরতি সৃষ্টি হয় প্রায় সপ্তাহ দুয়েকের মতো। কারিনা বলেন, ‘প্রকাশ ঝা আমার উপর নিশ্চয়ই ক্ষিপ্ত। আমার জন্যই আটকে আছে এই চলচ্চিত্রটি। গিয়েই কোনো কথা না বলে কাজটা করতে হবে।’ উল্লেখ্য, কারিনা এই ছবিতে সাংবাদিকের ভূমিকায় অভিনয় করছেন।