টম ক্রুজ ও কেটি হোমসের বিচ্ছেদের বর্ষপূর্তি উত্সব

‘মিশন ইম্পসিবল’ তারকা হলিউড হার্টথ্রব টম ক্রুজ ও কেটি হোমসের সংসার জীবনের বিচ্ছেদের প্রায় একটি বছর কেটে গেল। একমাত্র সন্তান সুরি ক্রুজ ভবিষ্যতে কী হবেন এই নিয়েই দ্বন্দ্ব থেকে গত বছরের ২৯ জুলাই বিচ্ছেদের আবেদন, আর আবেদনের ১০ দিনের মাথায় দুই পক্ষই বিচ্ছেদপত্রে স্বাক্ষর করে ৫ বছরের দাম্পত্যজীবনের ইতি টানেন। এবার এই বিচ্ছেদের দিনটিকে স্মরণীয় করে রাখতে চান কেটি হোমস। তাই ব্যাপক পরিকল্পনা করে বিচ্ছেদের এক বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন কেটি হোমস। বিচ্ছেদের মুহূর্তে যারা তার সুখে-দুখে পাশে ছিলেন তারা প্রায় সবাই থাকছেন এই অনুষ্ঠানে।