‘ধুম থ্রি’র জন্য গেটআপ পরিবর্তন করছেন আমির খান

বলিউড পারফেক্টশনিস্ট সবসময়ই নিজের চলচ্চিত্রের বিষয়ে খুব বেশি সতর্ক ও মনোযোগী। চরিত্রটিকে পারফেক্ট করে তুলতে এই পারফেক্টশনিস্ট এর আগেও নিজের চেহারায় দেখিয়েছেন বহু নতুন লুক। ‘লগন’, ‘দিল চাহতা হ্যায়’, ‘মঙ্গল পাণ্ডে’, ‘ফানা’ এবং সর্বশেষ ‘গজনী’ ও ‘থ্রি ইডিয়টস’-এ নিজের লুক পরিবর্তন করে রীতিমতো সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। এবারও সেই ধারাবাহিকতায় ‘ধুম থ্রি’ ছবিতে এতদিন যেই লুক নিয়ে শুটিং করেছেন তার পুরোটাই বাদ দিয়ে নতুন গেটআপ নিয়েছেন তিনি। নতুন গেটআপের জন্য নিয়মিত জিম, খাবারে নিয়ন্ত্রণসহ চুল ও দাঁড়ি-গোঁফেও ব্যাপক পরিবর্তন এনেছেন।