দুর্গাপুরে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে গত সোমবার গভীর রাতে সোমেশ্বরী নদী থেকে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী ২ বাংলাদেশী কয়লা শ্রমিক উপজেলার ফাড়ংপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে সিদ্দিকুর রহমান(১৬)এবং একই গ্রামের মৃত মোখশেদ আলীর ছেলে জহুর আলী(৩৬)কে বাংলাদেশের সীমান্ত থেকে আটক করে নিয়ে যাওয়ার প্রতিবাদে সচেতন নাগরিক সমাজের আয়োজনে দুর্গাপুর ডাকবাংলা মোড়ে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয় শুক্রবার। উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন,বাংলাদেশ সুপ্রীম কোর্টের সদস্য ও মানবাধিকার কর্মী ব্যারিস্টার কায়সার কামাল, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবু চাঁন, সাধারণ সম্পাদক জহিরুল আলম ভূঁইয়া প্রমুখ।