চিকিত্সার্থ সাহায্যের আবেদন

মেধাবী ছাত্রী বিজরী আক্তারের একটি কিডনী নষ্ট হয়ে গেছে। সে গত বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। চিকিত্সকরা বলছেন, দ্রুত ডায়ালাইসিস করা না হলে বিজরীর বাকি কিডনীটিও অকেজো হয়ে যেতে পারে। বিজরীর সুচিকিত্সার জন্য অন্তত আড়াই লাখ টাকার প্রয়োজন। তার চিকিত্সার্থে আর্থিক সাহায্যের জন্য সমাজের বিত্তবানদের কাছে আবেদন জানিয়েছে বিজরীর অসহায় পরিবার। সাহায্য পাঠাবার ঠিকানা: সাহিদা, সঞ্চয়ী হিসাব নং এমএসএ, নং ৪২৩৬৭, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, দক্ষিণ যাত্রাবাড়ী শাখা, যাত্রাবাড়ী, ঢাকা। ফোন: ০১৮৪৯৫৩১৩৮৫।