ইরাকে দুটি ক্যাফেতে হামলা ২২ জন নিহত

ইরাকের রাজধানী বাগদাদ ও উত্তরাঞ্চলীয় একটি গোলযোগপূর্ণ নগরীর দু’টি ক্যাফে লক্ষ্য করে চালানো হামলায় ১১ জন নিহত হয়েছে। দেশটিতে আবারো উদ্বেগজনকভাবে জাতিগত সহিংসতা ছড়িয়ে পড়ার পর এ হামলার ঘটনা ঘটলো। শুক্রবার সরকারি কর্মকর্তারা একথা জানান। বাগদাদের পার্শ্ববর্তী সুন্নি অধ্যুষিত এলাকার একটি এবং বাকুবা নগরীর কেন্দ্রস্থলে অপর একটি ক্যাফে লক্ষ্য করে বৃহস্পতিবার সন্ধ্যায় এসব হামলা চালানো হয়। ইরাকে অনেক দিন ধরেই রাজনৈতিক অচলাবস্থা বিরাজ করছে এবং দেশের সংখ্যালঘু সুন্নি সমপ্রদায়ের অনুসারীরা মাসের পর মাস ধরে বিক্ষোভ করে আসছে। ইরাকের গোলযোগপূর্ণ নগরীগুলোর মধ্যে অন্যতম বাকুবায় একটি ক্যাফের কাছে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। সেখানে লোকজন জড়ো হলে আরো একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। নিরাপত্তা বাহিনী ও হাসপাতালের কর্মকর্তারা জানান, এসব হামলায় ১০ জন নিহত ও ৩৫ জন আহত হয়। এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় বাগদাদের সুন্নি এলাকা আদমিয়ায় অপর একটি ক্যাফের কাছে বিস্ফোরণে একজন নিহত ও অপর নয়জন আহত হয়। উল্লে¬খ্য, এ বছরের শুরু থেকেই ইরাকে সহিংসতার মাত্রা অনেক বেড়ে গেছে।