ভারতে চলতি মাসে তৃতীয় দফায় বাড়লো পেট্রোলের দাম
প্রকাশ : ২৯ জুন ২০১৩, ২১:৩৪
ভারতে গতকাল শনিবার থেকে পেট্রোলের দাম লিটার প্রতি ১ দশমিক ৮২ রুপি করে বেড়েছে। চলতি মাসে এ নিয়ে দেশটিতে তিন দফা জ্বালানি তেলের দাম বাড়লো।
বিশ্ববাজারে ডলারের বিপরীতে রুপির অবনমন হওয়ার পরিপ্রেক্ষিতে তেলের দাম বাড়ানো হয়েছে। পেট্রোলের এই বাড়তি মূল্যের সঙ্গে স্থানীয় মূল্য সংযোজন করও যুক্ত হবে। ফলে ক্রেতাদের আরো একটু বেশি দামেই পেট্রোল কিনতে হবে বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে। পেট্রোলের দাম পর্যালোচনার পর চারটি গুরুত্বপূর্ণ শহরে মূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে দিল্লিতে প্রতি লিটার ৬৮.৫৮ রুপি, কলকাতায় ৭৬.১০ রুপি, মুম্বাইয়ে ৭৬.৯০ রুপি এবং চেন্নাইয়ে ৭১.৭১ রুপি। এ নিয়ে চলতি মাসেই তৃতীয় দফা পেট্রোলের দাম বাড়ানো হল। তেল প্রতিষ্ঠানগুলো ১ জুন থেকে প্রতি লিটারে ৭৫ পয়সা বাড়ানোর পর ১৫ জুন লিটার প্রতি ২ রুপি করে বাড়ায়।