চিলিতে মঙ্গলগামী রোবটের প্রতিরূপের পরীক্ষা চালাচ্ছে নাসা
প্রকাশ : ২৯ জুন ২০১৩, ২১:৩৪
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন তারা চিলির আটাকামা মরুভুমিতে ২০২০ সালে মঙ্গলে পাঠাতে চান এমন একটি রোবটের পরীক্ষা চালাচ্ছেন। খবর বাসস’র
নাসা আশা করছে গত আগস্টে মঙ্গলে পাঠানো রোবটযান কিউরিওসিটি যেসব প্রাণ-বান্ধব স্থান চিহ্নিত করবে বর্তমান রোবটটি সেসব স্থানে প্রাণের অস্তিত্ব অনুসন্ধান করবে। গবেষকরা বলছেন,পৃথিবীর শুষ্কতম স্থান আটাকামা মরুভূমির অবস্থা অনেকটা মঙ্গল গ্রহের অনুরূপ। সে কারণে সংস্থা এখানে আগেও মহাকাশগামী অনেক যন্ত্রের পরীক্ষা চালিয়েছে। রবিবার পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিয়ন্ত্রিত এই রোবটটির পরীক্ষা অব্যাহত থাকবে। সৌরশক্তি চালিত এই রোবটটির ওজন ৭৭১ কেজি। এতে কয়েকটি ক্যামেরা থাকবে এবং এটি তিন মিটার গভীর খনন করতে পারে।