মঙ্গোলিয়ায় পুনঃনির্বাচিত প্রেসিডেন্টকে ওবামার অভিনন্দন
প্রকাশ : ২৯ জুন ২০১৩, ২১:৩৬
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার রাতে মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট পুনঃনির্বাচিত হওয়ায় সাখিয়া এলবেগডোর্জকে অভিনন্দন জানিয়েছেন। ওবামা সালিখয়ার গণতান্ত্রিক ধারাবাহিকভাবে প্রশংসা করেন।
হোয়াইট হাউজের এক বিবৃতিতে ওবামা বলেন, প্রেসিডেন্ট এলবেগডোর্জ তার দেশে গণতন্ত্র ও স্বাধীনতার উন্নয়নে একজন গুরুত্বপূর্ণ নেতা এবং এশিয়া ও বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের একজন মূল সহযোগিতে পরিণত হয়েছেন। ওবামা বলেন, মঙ্গোলিয়া উল্লে¬খযোগ্য গণতান্ত্রিক অর্জন এবং অর্থনৈতিক উদারীকরণে অগ্রগতির মাধ্যমে বিশ্বব্যাপী মানুষের কাছে ইতিবাচক সংস্কার ও রূপান্তরের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে কাজ করছে।’