হরিনাবাড়ীতে থানা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

পলাশবাড়ী উপজেলার হরিনাবাড়ীতে থানা বাস্তবায়নের দাবিতে জেলার তিন উপজেলার সাত ইউনিয়নের কয়েক হাজার মানুষ গতকাল শনিবার মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা ঘন্টাব্যাপী গাইবান্ধা-নাকাইহাট সড়ক অবরোধ করে রাখে। এসব কর্মসূচিতে ছাত্র-শিক্ষক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন মাজহারুল ইসলাম, গোলাম মকছুদ, কাজী আবু রাহেন শফিউল্যাহ, আসাদুজ্জামান লোকমান, রুহুল আমিন প্রধান, হযরত জামান, জাহিদুল ইসলাম, মাকসুদার রহমান সরকার, শামীম মাস্টার প্রমুখ।