সৌদিতে ‘সন্ত্রাসী’দের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি, নিহত ৮

সৌদি আরবে দেশটির নিরাপত্তা বাহিনীর এক অভিযানে অন্তত ৮ জন সন্ত্রাসী নিহত হয়েছে। শনিবার দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

অভিযানে কোন বেসামরিক লোক বা নিরাপত্তা বাহিনীর কেউ আহত হয়নি বলে খবরে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসী দমনে নিরাপত্তা বাহিনীরা এ অভিযান চালায়।

জানা যায়, সৌদির নিরাপত্তা বাহিনী কাটিফ অঞ্চলের একটি বাড়ি ঘিরে রাখে। এরপর সন্ত্রাসীদের আত্মসমর্পণ করার জন্য আহ্বান জানান। 

আরো পড়ুন: জঙ্গিদের পরাজিত করবে পাকিস্তান: ইমরান খান 

কিন্তু নিরাপত্তা বাহিনীর আহ্বান উপেক্ষা করে তাদের লক্ষ করে গুলি চালায় সন্ত্রাসীরা। এতে পাল্টা আক্রমণ চালায় নিরাপত্তা বাহিনী। এতে আট জন সন্ত্রাসীর মৃত্যু হয়েছে। 

ইত্তেফাক/এসআর